ফযীলতপূর্ণ দিবস-রজনী : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা।
‘ইসলামী পবিত্র দিনসমূহ’ ইসলামে স্বীকৃত মহিমান্বিত দিবস-রজনী, আবার কিছু আছে আবিষ্কৃত রসম-রেওয়াজ এবং ইসলামী ইতিহাস বিষয়ে না জানার ভুল। সমাজের বিভিন্ন মহলে এসব দিবস-রজনী বিশেষভাবে পালিত হতেও দেখা যায়। কোনো কোনো দিবস এমন আছে, যেগুলোতে সরকারী ছুটি থাকে অথচ ইসলামে সে সকল দিবস স্বীকৃত নয়। আর এসব দিবস-রজনী বিভিন্ন অনির্ভরযোগ্য পুস্তক-পুস্তিকায়ও দেখা যায়। তাই তালিকাটির উপর একটি পর্যালোচনা সংগত মনে হল। এ পর্যালোচনায় তালিকার ভুলগুলোও যেমন উল্লেখ করা হয়েছে তেমনি ইসলামে স্বীকৃত দিবস-রজনী বিষয়ে প্রয়োজনীয় কিছু কথাও আলোচনা করা হয়েছে। যাতে স্বীকৃত বিষয়েও কেউ ভুলের শিকার না হন। প্রথমে তালিকাটি উল্লেখ করছি। ইসলামী পবিত্র দিনসমূহ (যেমনটা ঐ তালিকায় দেওয়া হয়েছে) ১. ১ লা মুহাররম : হিজরী নববর্ষ ২. ৯ ই মুহাররম : আশুরার রোযা ৩. ১০ ই মুহাররম : আশুরা ৪. সফরের শেষ বুধবার : আখেরী চাহার শোম্বাহ ৫. ১২ই রবিউল আউয়াল : নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্ম ও ওফাত দিবস ৬. রজব মাসের প্রথম বৃহস্পতিবার : লায়লাতুর রাগায়েব ৭. ১৫ই রজব : শবে এস্তেফতাহ ৮. ২৭ শে রজব : লাইলাতুল মিরাজ ৯....